আমার নবী মুহম্মদ (সাঃ)
- মোমেন চৌধুরী

যে নবী কাঁদতেন উম্মতের জন্য,
আজ নিঃশব্দে চোখ বুঁজে শুয়ে আছেন নূরের ঘরে।
মদিনার মসজিদ কাঁদে, বাতাসে ধ্বনি—
“রাসুলুল্লাহ চলে গেলেন, কিন্তু তাঁর আলো রয়ে গনি।”

ফাতিমা (রা.) নীরব, আলী (রা.) চোখে জল,
বিলাল (রা.) আজ আযান দিতে পারেন না বল।
“আস-সালাতু খাইরুম মিনান নাওম” — বলতেই থেমে যান,
কণ্ঠ ভেঙে যায়, যেন আকাশও কাঁদে সেই আহ্বান।

নবীর ঘরে রইল শুধু এক চাদর, এক কুঠি,
তবু রেখে গেলেন জগতে সবচেয়ে বড় মুফতি—
“আখলাক” — চরিত্রের দীপ্তি,
“দয়া” — প্রতিটি প্রাণীর প্রতি অনন্ত মিতালি।

তাঁর শেষ নিঃশ্বাসে কথাগুলো ছিল এমন কোমল,
“হে আল্লাহ, উম্মত আমার…” — কণ্ঠ ভাঙল, চোখে নেমে এল জল।
জীবনের মঞ্চে পর্দা নামল ধীরে ধীরে,
তবু তাঁর ভালোবাসা জ্বলে আজও প্রতিটি হৃদপিণ্ডের নীড়ে।


০৯-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।