আমার জানালা
- মোমেন চৌধুরী

আমি চমকে উঠি, থমকে তাকাই,
কারে খুঁজি দূরেকার কাছে যাই,
চোখ মেলে চাই, পাই যে কোথা তারে!
স্বপ্নের মতো ভেসে আসে সে, রোদেলা হাওয়ার ধারে।

তার চোখে রোদ, তার মুখে মেঘ,
তার হাসিতে মিশে থাকে অজস্র বেগ।
মন বলে — “থেমে যা, আজ কিছু বলি”,
দুপুরটা হঠাৎ হয়ে যায় জোছনাভরা গলি।

রোদ্দুর ঝরে পড়ে পাতায় পাতায়,
মন ভেসে যায় অচেনা কোনো গানে,
যে গানে তুমি আছো, আমি আছি—
আর দূরত্ব গলে যায় রোদেরই টানে।


১০-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।