রাতের কান্না
- মোমেন চৌধুরী
রাত নামে নীরব বিষাদের মতো,
চোখ ভিজে যায় অকারণে—
কেউ শোনে না সেই কান্নার সুর,
হারিয়ে যায় নক্ষত্রগণে।
জীবনের দাম কে গুনবে আজ,
সবাই তো ব্যস্ত বেঁচে থাকার ভান;
এক কোণে বসে আমি শুনি শুধু,
ভাঙা স্বপ্নের করুণ গান।
অভাব এসে করে রাজত্ব,
আলো কেড়ে নেয়, রাখে আঁধারে;
প্রতিদিনের হাসির আড়ালে লুকিয়ে,
মরে যাই আমি অজস্রবারে।
একই জীবন, দু’টি মুখোশে ঢাকা—
একটা হাসে, অন্যটা কাঁদে নিভৃতে;
একটা পায় সুখের বিলাসে স্থান,
অন্যটা হারায় অন্ধকার স্রোতে।
বাতাসে এখনো শুনি কান্নার ঢেউ,
রাত পেরোলেও যায় না সেই বেদনাধ্বনি;
প্রাণে জাগে এক অভিলাষ চিরন্তন—
ফিরে পেতে চাই হারানো অমৃত জ্যোতিষ্মণি।
১১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।