নিঃশব্দ ভালোবাসা
- মোমেন চৌধুরী

তোমার নামে ডাকি নীরবে,
কেউ শোনে না, শুধু হৃদয় জানে।
বুকের মাঝে জমে থাকা ভালোবাসা,
মেঘ হয়ে ভাসে স্বপ্নের আকাশে।

কত না বলা কথা জমে আছে ঠোঁটে,
তুমি কি বুঝতে পারো সে ভাষা?
যে ভালোবাসা কণ্ঠে আসে না,
সেই নিঃশব্দ ভালোবাসাই সবচে’ খাঁটি আশা।


১১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।