হারিয়ে যাওয়া দিনগুলো
- মোমেন চৌধুরী
হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে আসে স্বপ্ন হয়ে,
রাতের নিরবতায় টোকা দেয় ধীরে ধীরে।
চেনা এক গলির মোড়ে দাঁড়িয়ে,
আজও শুনি সেই হাসির ভীড়ে।
তখন রোদ ছিল নরম, আকাশ ছিল নীল,
সব কথা বলা হতো, তবু ছিল কিছু গোপন ঢিল।
চোখে চোখ রাখলেই বোঝা যেত মন,
এখন সে চোখ খুঁজে পাই না কোন গগনে।
কোনো এক বিকেলে হয়তো সে বলেছিল কিছু,
কিন্তু শেষ শব্দটা হারিয়ে গেছে হাওয়ায়।
আমি খুঁজেছি অর্থ, খুঁজেছি উত্তর,
কিন্তু শব্দটা আজও ফেরেনি সময়ের ছায়ায়।
বইয়ের ভেতর শুকনো ফুল একা পড়ে আছে,
তাতে এখনো আছে সেই গন্ধ হালকা।
যে গন্ধে মিশে আছে এক নাম,
যে নাম আমি বলিনি কারও কাছে আজও।
রাত হলে স্মৃতিরা আসে নীরবে,
আঙুলে ধরে পুরনো দিনের ছায়া।
তাদের মধ্যে এক মুখ থাকে,
যে মুখে আজও আমি হারিয়ে যাই — কেন, তা জানি না।
বছর পেরিয়ে যায়, মানুষ বদলায়,
কিন্তু কিছু মুহূর্ত অমর থেকে যায়।
হারিয়ে যাওয়া দিনগুলো তাই ফেরে বারবার,
আমার জীবনের অদৃশ্য দরজায় কড়া নাড়তে।
১১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।