অনুতপ্ত
- কেয়ন ইমরান
মায়ের উদরে ছিলাম আঁধারে,
এসেছি আলোতে কিছুদিনের তরে।
ইহার মাঝে কতনা আনন্দ,
করেছি আবার কতই দ্বন্দ।
এমন করে পেরিয়েছি সময়,
শিশু-কিশোর-যৌবন শত সংশয়।
পৃথিবীর মঞ্চে অভিনয়ে রত,
পেয়েছি যশ অপযশও কত।
যৌবন তরী থেমেছে এখন,
বসে ভাবি উদাসী মন।
মম ভালে জোটেনি সুখ,
পেয়েছি শুধু অবিরাম দুখ।
জানি সবাই বেসেছে ভালো,
সূর্য দেয় যতটুকু আলো।
রাতে ওঠে চাঁদ গগনে,
তখন সূর্য বেমানান সেখানে।
প্রয়োজনের অতিরিক্ত চাই না কেহ,
তাই এখন মম শূণ্য গেহ।
মাটির তনুতে জীবন বেণু,
বাজাইলো ধাতা- তাই মানুষ হনু।
মাগি নাই ধাতা তব সকাশে,
রঙ্গতে কাটাইনু তব দিবসে।
রজনীতে নিদ্রা ঘোরে বিভোর,
কুজনে প্রভাত হইল মোর।
আজ সায়হ্ন নেমেছে জীবনে,
হে স্বামী! তোমায় ডাকছে মনে।
আমায় নেবে কি করবরের উদরে,
সদ্য শিশুর ন্যায় করে!
আমি করি নাই পালন,
আজ্ঞা তব। পাব কি সনদ!
হায়! হাশরের দিনে কি হবে?
বিচার কার্য শুরু হবে যবে!
১২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।