অন্ধকারের রাজকুমার
- কেয়ন ইমরান
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই প্রজা রাজ্য ভার।
শাসন নেই, সৈন্য নেই,
আছে শুধু হৃদয় ভার।
আমি কুমার থাকি একা
নিথর বেণু বনের পাশে,
আলো ছায়া মসির আঁকা
দাঁত ভেংচিয়ে দিব্যি হাসে।
পাঁজর ভাঙ্গা চাপা ব্যথা
চোখের অশ্রু লুকায় না,
শোনাব কার আমার কথা
বুক ভরা শত যাতনা।
বেদনার গান শুনছি আমি
প্রদীপ কন্যা দেয় পাহারা,
শত ব্যথা হয় দামী
বুক যেন হয় সাহারা।
রাজ্য আমার আলোক বিহীন
কিছু হারাবার ভয় নেই,
যা হারাবার হারিয়ে মলিন
পড়ে আছি তাই এখানেই।
রিক্ত খাচা দুয়ার ভাঙ্গা
পাখি তো গেছে উড়ে,
আলো ছেড়ে আঁধার ডাঙ্গা
যায় না'ক মনুর ভিড়ে।
আমি যে অন্ধকারের রাজকুমার
ইচ্ছা মত সেথায় চলি,
ভালো লাগে বেজায় অন্ধকার
রাজকুমারী দিয়েছে তাই বলি।
চন্দ্রিমা নিশি দুঃখ দেয়
হেতু আলো লাগে অসহ্য,
বৃক্ষ আমায় আঁধার দেয়
আসলে তা আমার ন্যায্য।
ঝিঁ ঝিঁ পোকা শোকের সাথী
বিনোদন দেয় সে অবিরত,
অন্ধকার হল কষ্টের সারথি
বন্ধুর মত হয় মিলিত।
আমি রাজকুমার যেন মধ্যমণি
সাথী আঁধারের যত প্রাণী,
প্রতিটা রাত আমার শনি
বাসি ফুলে ভরা ফুলদানি।
আঁধার কালো জীবন আমার
শান্তি পেলাম আর কোথায়,
বুকের মধ্যে জ্বলছে সাকার
দুঃখের বোঝা আছে মাথায়।
দগ্ধ আমি মনের বানে
পান করে বিষ তামার,
কি হবে খোদা জানে
আমি যে অন্ধকারের রাজকুমার।
১২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।