নগর শকুন
- কেয়ন ইমরান
শহরের গলিতে পড়ে থাকা
ময়লা, পঁচা-বাসি খাবার,
পরিবেশ সৃষ্টি করে দুর্গন্ধময়।
নগর শকুন করে পরিস্কার।
সকলেই জানি মোরা শহরে
শিক্ষিত লোকে করে বাস।
পরিচ্ছন্নতায় তারা পল্লীর ঊর্ধ্বে।
হায়! এ কেমন উদাস।
আপনারে ধুয়ে-মুছে ভদ্র,
এই তো তারা শিক্ষিত!
কিসে ভালো থাকবে পরিবার,
পরিবেশ না হোক উন্নত।
নগর শকুন দেখি গলিতে
পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে।
শহরের ময়লা ফেলার স্তূপ,
সেখানেও মূর্খতা বিরাজ করে।
নগর শকুনকে জানায় স্যালুট।
হয় তো তুমি নির্বোধ,
এই শিক্ষিত সমাজের কাছে।
তবে কর্মে তুমিই সুবোধ।
স্বীয় গর্বে শহরের শিক্ষিত,
দায় নেই পরিবেশের কাছে।
নগর পাল আছে তো,
কেন ঘুরব পরিবেশের পিছে।
নগর শকুন যখন আসে
মৃত জীব মুখে নিয়ে,
দুর্গন্ধ ছড়ায় বাড়ির পাশে।
ছুটে যায় মারতে ধেয়ে।
ভাবি না'ক কোথা পেল,
নগর শকুন মৃত জীব।
আপনার অবহেলায় অসচেতন কাজ।
তবুও থাকতে চায় সজীব।
করি না'ক দায় স্বীকার,
আপনি হতে চাই লাট।
পরিবেশ যাক দূর হয়ে
আমি তো আছি স্মার্ট।
ময়লার স্তূপে থাকে নবজাতক।
কতটা শিক্ষিত হয়েছি আজ!
নগর শকুনের বাসা আছে,
করে না'ক হীন কাজ।
১৪-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।