অধরা-
- মোমেন চৌধুরী
আমি কখনো দৃষ্টিহীন ছিলাম না,
কিন্তু তোমার চোখ দু’টো দেখার পর
দুনিয়ার সব রং আমার কাছে ফিকে লাগতে শুরু করল।
সেদিন তুমি হাসতে হাসতে তাকালে—
হঠাৎ মনে হলো
জীবনের সব আলো যেন ওই দুই চোখে এসে জড়ো হয়েছে।
তারপর থেকে যতই দেখি,
ততই হারিয়ে যাই তোমার সেই চাওয়ার ভেতর।
এ যেন এমন এক অন্ধত্ব,
যেখানে পৃথিবী অন্ধকার হলেও
তোমার চোখ দু’টোই আমার একমাত্র আলো।
তুমি না থাকলে আমি দেখি না কিছু—
আর তুমি থাকলে, অন্য কিছু দেখি না।
১৬-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।