জীবন
- কেয়ন ইমরান

জীবন নামক গীটার বাজাতে গিয়ে
কত না শিক্ষা করেছি অর্জন,
শেষ হয়নি, তবুও গ্লানি নিয়ে
রয়েছি ধরার বুকে; করিনি বর্জন।

হে জীবন তুমি পদে পদে
আমার শিক্ষাগুরু রচিত কণ্টক বন।
অহরহ আমার ফেলিছ সরু নদে,
দিতে শিক্ষা হৃদয় করিছ দহন।

কখনও বা মরণের স্বাদ দাও,
বুঝাতে তোমার হারানোর ব‍্যথা কত।
কখনও দুঃখ নামক ছুরি চালাও,
আশা নামক অঙ্ক আঁক শত।

তীব্র বেদনার শোক ভুলতে তুমি
দাও ন‍্যুনতম হাসি-আনন্দের বান।
কত লীলায় পূর্ণ তব ভূমি,
সব ফুরায় হলে তব অবসান।

তোমার আগমনে পায় সকলে সজীবতা।
বৃদ্ধি পায়, অপূর্ণতাও রয়ে যায়।
অকালে, অপক্কে জ্বালাও কারো চিতা।
কারো সহায়তায়, কারো কর অসহায়।

সাজাও কারো পৃথিবী রঙিন স্বপ্নে,
কেউ কালীমাময় ধরা নিয়ে অন্তহীন।
এত যাতনা তোমায় রাখতে সযত্নে।
তবুও তুমি হ‌ও যে বিলীন।


১৭-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026