জুলাই
- মোমেন চৌধুরী
এই দেশ আমার, এই দেশ তোমার—
কোনো রাক্ষসীর বাপের সম্পত্তি নয়,
লাখো শহীদের রক্তে গড়া
স্বৈরাচারের অন্ধকারে ডোবা দেশ নয়।
জুলাই আসে আগুন হয়ে,
শিখিয়ে দেয়—মরতে মরতেও শেখা যায় মুক্তি,
হাতে হাত, গলায় আওয়াজ—
ছাত্র-জনতার ঐক্যই সবচেয়ে বড় শক্তি।
জুলাই দেয় বুকের মাঝে
লড়াই করার নতুন ক্ষমতা,
স্বৈরাচার-চোর-ডাকাতদের প্রতি
আজ আর নেই কোনো মমতা।
জুলাই শেখায় বাঁচার লড়াই,
স্বাধীনতার পবিত্র স্বাদ—
ক্ষমতার মসনদ যখন কাঁপে,
রাজার প্রাসাদে নেমে আসে বিষাদ।
শপথ নেওয়া লাল জুলাইয়ের,
গড়বো আমরা সোনার দেশ—
এখানে নেই বিভাজন, নেই উচ্চ-নীচ,
সবাই সমান স্বাধীন বাংলাদেশ।
সব ক্ষমতা হোক সমতার,
মানুষ বাঁচুক সম্মানের আলোয়,
কৃষকের ঘরে জন্ম নেওয়া ছেলে
রাজা হলেও—
এই দেশ কেউ আর কোনোদিন
বেচে খেতে পারবে না কালো হাতের তালোয়।
বিপরীত বড় শক্তি আছে!
১৮-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।