তোমার চুল-
- মোমেন চৌধুরী

তোমার চুলের দিকে তাকালে
মনে হয়—
অন্ধকার সমুদ্রের মতো
একথেকে আরেক ঢেউ উঠছে।

সেই ঢেউয়ের ভেতর
আমি দেখেছি
আমার নিজেরও গোপন রূপ—
যেই রূপ আমি কোথাও দেখিনি।

তোমার চুলে ঢুকে পড়ে
যে রাত,
সে রাতের কোনো শেষ নেই।

সেখানে জোয়ার আসে
আমার শ্বাসের শব্দে,
ভাটা নামে
তোমার চোখের পলকে।

তোমার চুলে আমি
আমার হারানো সময় খুঁজে পাই।
আমি পাই আমার প্রথম প্রেম,
প্রথম ভয়,
প্রথম হারানো মানুষ,
প্রথম বৃষ্টির স্পর্শ,
প্রথম ভোরের আলো—
সবকিছু।

এ যেন সমুদ্র নয়—
তোমার গোপন রূপ।


১৮-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।