তোমার চোখ -
- মোমেন চৌধুরী

তোমার চোখে আমি দেখেছি—
যোদ্ধার হাতে
গরম রাইফেলের শব্দ,
আকাশে গর্জন,
ধুলোর ঝড়,
মানুষের দৌড়।

আবার একই চোখে দেখেছি
এক শিশুর ভোরের প্রথম হাসি,
এক প্রেমিকের গোলাপ ধরা হাত,
এক কবির কম্পিত কলম।

তোমার চোখের ভিতর
যে আলো থাকে—
তা পৃথিবীর আলো নয়।
তা এক নিজস্ব উৎস,
যার কাছে
আমার সব ভোর হেরে যায়।

তোমার চোখে তাকালে
আমি বুঝি—
মানবতা কীভাবে জেগে ওঠে,
বৃষ্টি কীভাবে জন্ম নেয়,
মেঘ কীভাবে নেমে আসে
মানুষের স্পর্শে।


১৮-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।