তোমার ঠোঁট—বেদনার ভাষাও
- মোমেন চৌধুরী
তোমার ঠোঁটে প্রেম যেমন থাকে,
তেমনি লুকিয়ে থাকে
বেদনার আগুন।
তুমি যখন ক্লান্ত,
যখন নীরব,
যখন ভেঙে পড়ো—
তোমার ঠোঁটের কোণে
আমি দেখি এক ফাটল—
যেখানে শব্দ জন্ম নেয় না,
জন্ম নেয় নিঃশব্দ কান্না।
আমি সেই ব্যথাও চুম্বন করেছি,
কারণ সে ব্যথার মধ্যেও
তোমার এক গভীর সত্য
লুকিয়ে থাকে।
১৮-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।