তোমার সাথে
- মোমেন চৌধুরী

তোমাকে দেখেছি,
আর দেখেছি আমার জীবন।
তোমার ঠোঁটে দেখেছি
যে পৃথিবী আমি বহুদিন ধরেই
খুঁজছিলাম।

তোমার শ্বাসে পেয়েছি
ভোরের দাওয়াত,
রাত্রির আরাম,
স্বপ্নের রঙ,
বাস্তবতার শিখা।

আমি যখন তোমার ঠোঁট ছুঁই,
মনে হয় আমি
আমার নিজস্ব হৃদয় ছুঁই।

কারণ তুমি—
হাজার বছরের উপমা নয়,
হাজার বছরের প্রেম নয়,
তুমি—
আমার হৃদয়ের
একটি পবিত্র দরজা।


১৮-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।