পীবর বনে তোমার সনে
- সুদীপ তন্তুবায় নীল

পীবর বনে তোমার সনে
লুকোচুরি খেলা,
রাত দুপুরে হৃদয় ঘরে
হাজার স্বপন ভেলা ।

বৃষ্টি বাদল, মেঘলা আঁচল
ঢাকো আমার বুকে,
স্নিগ্ধ ছায়া, শান্ত মায়া
স্বপন দেখাও সুখে ।

চাঁদের আলো মূর্ছা গেলো
ঢাকলো কালো রাতে,
নিঝুম্ এ রাত, আমার দু হাত
তোমার দুটি হাতে ।

মেঘবালিকা, বড্ড একা
সিক্ত করো মোরে,
তোমায় ধরে পাতার পরে
কাব্য যদি ঝরে !

অতীত তুমি, তোমায় চুমি
কান্না হাসির জলে,
নিঝুম্ বেলা তোমার ভেলা
হৃদয় নদের কোলে ।

থাকবে বেঁচে সৃষ্টি সেচে
থাকবো নাকো আমি,
দুর নীলিমায় নীলের ছায়ায়
তুমিই হবে দামী ।

রচনা : ২৯/০৬/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।