তোমার ঠোঁট- ৩ ভুল অংশ
- মোমেন চৌধুরী
আমি তোমার কালো ঠোঁটে
প্রেম দেখেছি।
দেখেছি ভাষা,
দেখেছি নদী,
বৃষ্টি,
সমুদ্র,
রাতের নেশা,
মরুর তৃষ্ণা,
মানবতার আলো।
আমি আর কিছু খুঁজিনি
পৃথিবীতে।
কারণ আমার শত বছরের তৃষ্ণা,
হাজার বছরের কল্পনা,
অগণিত জন্মের স্মৃতি—
সবকিছু জমে আছে
তোমার ঠোঁটের এক নিঃশ্বাসে।
তোমার ঠোঁটেই পেয়েছি
আমার প্রেমের
চূড়ান্ত আশ্রয়,
আমার জীবনের
চূড়ান্ত পরিচয়।
তাই বলি—
যে কেউ পৃথিবীতে
প্রেম খুঁজে বেড়ায়,
সে তোমার ঠোঁট দেখুক একবার,
তাহলেই বুঝবে—
কীভাবে জন্ম নেয়
অকৃত্রিম, নির্মল,
অপরিমেয় প্রেম।
১৮-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।