নিরাপত্তা কর্মী
- কেয়ন ইমরান
প্রধান ফটকের পাশে দাঁড়িয়ে
নয় তো বা বসে
নিরাপত্তা কর্মী থাকে বিশ্বস্ততায়,
মালিকের জান-মালের নিরাপত্তায়।
পরিচিত জন এলে তখনি
খুলবে ফটক প্রবেশ করাতে
বাড়ির ভিতরে পরম শ্রদ্ধায়।
ছুটি নেই কর্তব্য পালায়।
কি বা ঝড়-বৃষ্টি,
শীত আর গ্রীষ্মের ঋতু
পরিবর্তন হোক না যেথায়।
কাজের প্রতি নেই অবহেলায়।
বাড়িতে সন্তান বিমারে বেসুমার।
তবুও নেই কোন ক্লান্তি,
আটকাতে পারেনি কোন বাঁধায়।
মায়া-মমতা যাক চুলায়।
মালিকের নেই প্রীতি-স্নেহ,
একটু ভুলে দিতে বকা,
"ছোটলোক সম্মানের নেই বালায়।"
বেঁচে আছে বড্ড হীনতায়।
নিরাপত্তা কর্মী ঘুমহীন প্রাণী,
চোখ দুটোর নেই বিশ্রাম।
ঘোড়ার মতো করে ঘুমায়।
পরিবারের সকল চাহিদা মেটায়।
নেই কোন নিজস্ব স্বাধীনতা।
হুকুমের গোলাম এই প্রাণীর
জীবনটা অচল, অতিব অসহায়।
তবুও হাসি-আনন্দে কাটায়।
তৃপ্তি নিয়ে ঘুমায় না,
চোখের নিচে পড়ে কালি,
সহ্য করে সবই দীনতায়।
ভাবে প্রভাতী হবে উদয়।
১৮-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।