মেস জীবন
- কেয়ন ইমরান

কর্মের তাগিদে মানুষ
ছোটে শহর মুখে,
পড়ার তাগিদে শিক্ষার্থী
ছোটে বিদ‍্যালয়ের অভিমুখে।

মেস নামক আলয়ে
তারা করে বসবাস,
বাঁচার তরে সামান্য
মুখে দেয় গ্রাস।

জড়সড় হয়ে তারা
করে একটু শয়ন,
অতিথি এলে পরে
করে মধুর আপ্যায়ন।

একটু ছুটি মিললে
ছোটে বাড়ির পানে,
মায়ের হাতের রান্না
খাবে তৃপ্ত মনে।

নিম্নমানের খাবার খেয়ে
কাটিয়ে দেয় দিন,
যা খেত না
এখন তার অধীন।

লবণ খাওয়া বাদ
হয়েছে কালে-কালে,
স্বাদ-বিস্বাদ নেই
লবণ ছাড়াই চলে।

এখন তো আর
গ্লাস লাগে না
বোতলের প্রতি অভ্যস্ত
মায়ের দামি সোনা।

কাপড় ধোয়ার কাজ
দিব্যি করতে হয়,
আজ নেই অলসতা
জীবন যেন কর্মময়।

করতে আপন কর্ম
আসে না কেহ,
সকল ক্ষেত্রে আপনি
লাগাতে হবে দেহ।

হয় তো সামান্য
থাকে মানবিকতার আসন,
যদি হাত বাড়ায়
এটাই মেস জীবন।


১৯-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026