রাগ -ভালোবাসা
- মোমেন চৌধুরী

ভালোবাসা আর রাগ—দুটোই হৃদয়ের দরজায় কড়া নাড়ার আলাদা ভাষা।
যদি তুমি নিঃরাগ, শান্ত এক সঙ্গী চাও,
তবে প্রস্তুত থাকতে হবে অনুভূতিহীন এক মানুষকে গ্রহণ করার জন্য—
যে তোমাকে ভালোবাসবে না, তোমার জন্য ব্যথা পাবেও না।

কিন্তু যদি তোমার ইচ্ছে হয় এমন কাউকে পাওয়ার,
যার হৃদয়ে তুমি জায়গা করে নেবে,
তবে তার রাগ, অভিমান, কষ্ট—
এই ছোট ছোট ব্যথাগুলোও বুক ভরে ধারণ করার প্রস্তুতি রাখতে হয়।

কারণ অনুভূতি শুধু হাসি নয়,
কখনও কখনও অশ্রুতেও তার রং খুঁজে পায়।

— মোহাম্মদ মোমেন


২১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।