ফাঁদ
- বেঞ্জিন বেঞ্জয়েট

দুইটি বর্ণের একটি শব্দ
ঘাটে ঘাটে সে করে জব্দ
............ হাহাকার তোলে বুকে ,
টেনে আনে সে সদা বিপদ
ঘুরিয়ে দেয় সে জীবন-পথ
...............নিকাশ দেয় সে চুকে ।


হরেক জাতের ফাঁদের ধড়
বাঁশ বেত লোহা লশকর
............ কখনোবা প্রণয় রূপে ,
কখনো সে আহার রূপি
কখনো অনল কখনো কুপী
...............কখনো রূপ তার ধূপে ।

ফাঁদে পড়ুয়া সেজেছে দুখী
ফাঁদের বাহক হয়েছে সুখী
............ বিচার করি তার কিসে ?
বাহকের হয়ে থেকেছে সদা
পড়ুয়ার হয়ে থাকেনি কদা
............... মান দন্ডে দোষী সে ।

পথ তার হেরি বড় পিচ্ছিল
গড়ি তার তরে ক্ষোভ মিছিল
...............উঠে যাক ফাঁদের চলন ,
জীবন জীবনের ভেদাভেদ ভুলি
লোভ বিদ্বেষ রেষারেষি তুলি
............এক কাতারে গড়ি জীবন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026