রক্ত নদী
- কেয়ন ইমরান
রক্ত নদী পাড়ি দেব কিভাবে?
প্রখর ঢেউ আঘাত হানে পাড়ে।
নোঙর বিহীন মাঝি আমি ভবে
হাত আমার নিঃষ ভাঙ্গা দাঁড়ে।
চলতে গিয়ে বাঁধা আমার শত
তকদীর আমার নিষ্ঠুর যেন অপয়া,
তাই কষ্ট যাতনা কি এত!
আমার উপর পড়ে অশুভ ছায়া।
রক্ত নদীও বেদনার নীলে নীল
আমি অসহায় রিক্ত ধরার কীট,
হায়! খোদার কাছে করছি অ্যাপিল
যদি দেয় সে একটা সিট।
মায়ের কথা সত্যিই কি হয়!
আসলে বিধি কি আমার বাম!
সকলের তরে আছে যে উদয়
বিলয়, বিনাশ এ আমারই নাম।
মাগো তোমায় মনে পড়ে ভীষণ।
কোথায় পাব? খোঁজে অনুসন্ধানী চোখ।
কেউ তো করে না'ক শাসন,
মিটায় না আজ কেহ ভোখ।
রক্ত নদীতে ভাসি আর ডুবি
চিত্ত মাঝে নেই তো শান্তি,
ভালো লাগে না দিনের রবি
ভাবছি কবে হবে মোর ক্রান্তি।
পিপাসিত আমি বড় তৃষ্ণা মনে।
কে পিয়াবে বল সুপেয় জল?
পাত্র হাতে দাঁড়াবে কে অনুক্ষণে,
নিভাবে কে রুদ্রের এ অনল।
মাগো তোমার কথাই হল ঠিক।
আসলে আমার তো ইঁদুর কপাল!
আমার আশা সে যে অলীক,
জীবনে আমার নেমেছে এখন বিকাল।
রক্ত নদীতে তুফান সব লন্ডভন্ড,
পরিণত হয়েছে আজ নিরব মহাশ্মশান।
আমি আশাহত সব হয়েছে পন্ড,
ঘটেছে জীবন পতন হয়নি উত্থান।
২৩-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।