জাগ্রত প্রেম
- কেয়ন ইমরান
দেখেছি তোমাকে
কার্তিকের নবান্নে,
চোখের বাঁকে
প্রেমের শিহরণে।
চাঁদের পরী
নেমেছে ধরাতে,
গেছে চুরি
মন তোমাতে।
রঙিলা ঠোঁটে
মধু আছে,
গোলাপ ফোটে
হাসিতে মিলেছে।
তোমার তরে
যাব আসমানে,
তাঁরার বাসরে
মিলব দু'জনে।
হাওয়ার গাড়ি
চড়ে যাব
রুপকথার বাড়ি,
প্রেম রচিব।
পেতে ছোঁয়া
তোমার আমি,
তরী বাওয়া
প্রেমের পাগলামী।
আমি উন্মাদ
তোমায় দেখে,
প্রেমের স্বাদ
মিটবে চোখে!
প্রেমের গগনে
মিঠেল শীত,
উষ্ণতা মনে
করব সাবিত।
২৯-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।