আধুনিকতা
- কেয়ন ইমরান
নষ্ট আদর মাখা ভালোবাসা
পেতে চাই যুগের ভবিষ্যৎ।
প্রকৃতির গোলাপ নেই হাতে
তবুও যে কৃত্রিমে সৎ।
শরীরে ছোঁয়া না পেলে
বলে- এ কোন আদিম!
আধুনিকতা বলতে বোঝায় ওরা
হৃদয় নয় দৈহিক সঙ্গম।
সংস্কৃতি আর পশ্চিমে নেই,
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এখন।
বেহায়াপনা আধুনিকতায় হয়েছে পূর্ণ
ভয়ঙ্কর রুপ করেছে ধারণ।
ধর্মীয় অনুশাসন করালে স্মরণ
মিলবে তৎক্ষণাৎ জঙ্গী আখ্যা।
বলবে, বিকৃত মনের মানুষ-
কোথায় পেয়েছো পাগলামী ব্যাখ্যা!
ধর্মের কথা শুনাতে গেলে
আধুনিক সমাজের হবে বোঝা।
নারীর প্রতি নেই সম্মান-
বলবে, তুমি বড্ড ওঝা!
পোশাকে হয় মানুষের পরিচয়,
পড়েছি শেখ সাদীর গল্পে।
আধুনিক যুগে পরিধানের তরে
পোশাক তৈরি কাপড় অল্পে।
প্রদর্শন প্রচেষ্টায় পন্য নারী
আপনারে জাহির করিছে স্বাধীনভাবে।
ধর্ষণের শিকার হলে পরে
দোষ পুরুষের ঘৃণ্য মনোভাবে।
কিছু লেবাসের আড়ালে মুসলিম,
জঘন্য মনের অধিকারী পুরুষ
সমকামীতার পাপে মেতে উঠেছে।
খোদার দুশমন এরা বেহুঁশ।
ঘৃণিত মন আর পোশাক
উভয়ই দুষ্ক্রিয়া পাপের আধার।
আধুনিক সমাজে যা ক্রমবর্ধমান,
ধ্বংস লীলায় উন্মত্ত-উদার।
হায় আধুনিকতা, নাঙ্গা অসভ্যতা!
ছেঁড়া-ফাটায় ফ্যাশানের বৈচিত্র্য।
বিবেকতাবোধ ধ্বংস-নষ্ট-উলঙ্গ,
বেহায়াপনা উদ্ভট চেহারা সৌন্দর্য।
০৫-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।