অমর শহীদ শরীফ ওসমান হাদী
- আবু জাফর মহিউদ্দীন

দেশের তরে প্রাণ বিলিয়ে
শহীদ তুমি হলে,
রক্তিম সূর্য হইলো সাক্ষী
রইলে সবার দিলে।

জনগণের সেবার নেশায়
ছুটেছিলে যেই পথে,
সত্য ন্যায়ের ভিত্তি দিয়ে
উঠলে মরণ-রথে।

বুকের রক্ত ঢেলে তুমি
রাখলে জাতির মান,
তোমার স্মৃতি মুছবে নাগো
করেছি মোরা পণ।

বিদায় বেলায় আমরা সবাই
কাঁদি গভীর শোকে,
বীর হিসেবেই রবে তুমি
এই বাংলার বুকে।


২১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।