আমি শহীদ হাদী হতে চাই
- আবু জাফর মহিউদ্দীন
আমি চাই হাদী হতে
যার বিপ্লবী মুক্ত চেতনা
সদা প্রস্তুত মুখে কালেমা
মৃত্যুকে যে পরোয়া করেনা।
আমি চাই হাদী হতে
দেশ প্রেম যার দৃঢ়তা
অন্যায় রুখে আমরণ লড়ে
এনে দেয় স্বাধীনতা।
আমি চাই হাদী হতে
ভয়ের কাছে করেনা নত
বজ্রকণ্ঠে জুলুমের পানে
যুদ্ধে সদা রত।
আমি চাই হাদী হতে,
তার ঐক্যর ডাক শুনে,
ধর্মে বর্ণে নেই বিভাজন
দেশপ্রেম তার গানে।
২১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।