ছেলেবেলা নৃত্য খেলা
- সুদীপ তন্তুবায় নীল

সূর্যি গেল রাত্রি এল
রুপোলি চাঁদ হাসে,
রাত্রি শিশির ঝিরি ঝির ঝির
মাঠের ঘাসে ঘাসে ।

পুতুল খেলা পুতুল খেলা
অতীত বেলার কথা,
পড়ছে মনে ক্ষণে ক্ষণে
দিচ্ছে শুধু ব্যথা ।

স্তব্ধ দুপুর ক্লান্ত সে সুর
গায় না অচিন পাখি,
স্মৃতির নেশায় হারিয়ে যায়
ঘুমজড়ানো আঁখি ।

সাঁজ পরিমল কৃষকের দল
আসে না আর ফিরে,
সন্ধ্যাতারা দিশেহারা
অনেকটা পথ ঘুরে ।

রাত্রি ঘনায় মা আজ না গায়
ঘুম পাড়ানিয়া গান,
দুচোখে ঘুম রাত্রি নিঝুম
অসহায় অভিমান ।

ছেলেবেলা নৃত্য খেলা
করছে হৃদয় মাঝে,
অতীত গাথা হচ্ছে গাঁথা
কাব্যিকতার সাজে ।

রচনা : ২৬/০৬/২০১৩
মধ্যরাত্রি ১২:২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।