নীরবতার শব্দ
- মোমেন চৌধুরী

দিনের শেষে আমি কথা বলি নীরবতার সাথে,
সে-ই একমাত্র শোনে আমার না-বলা কথাতে।
মানুষ আসে, মানুষ যায়—সবাই ব্যস্ত নিজের গল্পে,
আমার কষ্ট পড়ে থাকে অব্যক্ত শব্দের খাঁচাতে।

চাঁদ আজও ওঠে,
কিন্তু আমার জানালায় আলো আসে না,
হয়তো জানালাই ভুল দিকে খোলা,
নাকি আমিই ভুল মানুষটা।


২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।