অচেনা আমি
- মোমেন চৌধুরী
একদিন আয়নায় নিজেকে দেখে চমকে উঠলাম,
এই মুখটা তো আর আমার না।
হাসি আছে—কিন্তু তাতে প্রাণ নেই,
কথা আছে—কিন্তু বিশ্বাস না।
সবাই বলে, “সময় সব ঠিক করে দেয়”,
কিন্তু সময় কি কাউকে ফিরিয়ে দেয়?
যাদের হারিয়েছি ভেতরে ভেতরে,
তাদের নাম কেউ উচ্চারণও করে না।
২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।