গণতন্ত্র — ২
- মোমেন চৌধুরী

আমরা জানতাম সত্য কোথায়,
তবু মিথ্যার সাথে আপস করি,
আল্লাহর বিধান সামনে রেখেও
মানুষের আইনকে মাথায় তুলি।

সংখ্যার খেলায় হক হারায়,
ভোটে ঠিক হয় পাপ-পুণ্য,
কাল যে কাজ ছিল হারাম,
আজ সেটাই নাকি “গণরায় সত্য”!
স্বাধীনতার নামে নফস রাজা,
চিন্তা করে শুধু সুবিধা,
শরীয়াহ বলে— “থামো”,
আর দুনিয়া বলে— “এগিয়ে যা”।

আমরা ভুলে যাই— হুকুম মানা
দাসত্ব নয়, সেটাই মুক্তি,
আল্লাহর কাছে নত হওয়াতেই
আছে মানুষের প্রকৃত শক্তি।

একদিন আসবে সেই হিসাব,
ভোট নয়, আমল হবে মাপকাঠি,
সেদিন আর কাজে দেবে না
মানুষের বানানো সব শাসননীতি।

তাই এখনই ফিরি, দেরি নয়,
সত্যের পথে নেই লজ্জা বা ভয়,
গণতন্ত্র নয়—
আল্লাহর আইনেই আছে ন্যায় ও জয়।


২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।