গণতন্ত্র - ৩
- মোমেন চৌধুরী
আমরা চুপ ছিলাম অনেক দিন,
চুপ থাকাটাই আজ অপরাধ,
সত্য জানার পরও নীরবতা
নিজেই এক ধরনের জিহাদ-বিরোধ।
যে পথে আল্লাহ নেই,
সেই পথ যত সুন্দরই হোক—ভ্রান্ত,
সংখ্যার জোরে হক বদলালে
তা কখনোই হয় না ন্যায়বিধান।
আজ যে আইন নফস বানায়,
কাল সেটাই আমাদের গলায় শিকল,
কারণ মানুষের মন বদলায়,
কিন্তু রবের হুকুম চির-অটল।
আমরা মুসলিম—পরিচয় শুধু নাম নয়,
ইবাদত মানে জীবনব্যবস্থা,
মসজিদে আল্লাহ, রাষ্ট্রে মানুষ—
এই দ্বিচারিতা আর কতটা সস্তা?
এক রব, এক আইন, এক পথ—
এটাই তো ঈমানের দাবি,
গণতন্ত্র নয়, শরীয়াহই
মুক্তির একমাত্র চাবি।
আজ না বললে, কাল ইতিহাস বলবে—
তোমরা জানতেও চুপ ছিলে,
সত্যের পক্ষে দাঁড়ানো কঠিন,
কিন্তু নীরবতাই সবচেয়ে বড় ছিলে।
২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।