গণতন্ত্র - ৪
- মোমেন চৌধুরী

একদিন প্রশ্ন আসবে—
“কাকে মেনে চলেছ?”
সেদিন ভোটের কাগজ নয়,
আমলনামাই কথা বলবে।

যে আইন আল্লাহ নাজিল করেন,
তাতে নেই কোনো স্বার্থের দাগ,
আর মানুষের বানানো নিয়মে
নফসই থাকে মূল চালক।

দুনিয়া সাময়িক, ক্ষমতা ক্ষণস্থায়ী,
সিংহাসনও হবে মাটির ধুলো,
কেবল রবের হুকুমই টিকে থাকবে
যেদিন ভেঙে পড়বে সব ভুল ভরসা।

তাই আজই বেছে নিই পথ,
সংখ্যা নয়—ওহীর আলো,
গণতন্ত্র নয়,
আল্লাহর আইনেই চূড়ান্ত ভালো।


২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-১২-২০২৫ ০৬:০২ মিঃ

লেখা পড়ে ভালো লাগলো মুগ্ধ হলাম অতি
ফুলেল শুভেচছা আমার রইলো কবির প্রতি।