আমি তোমায় রাখতে চাই না
- মোমেন চৌধুরী

তাই নামের খাঁচায় বেঁধে
আমি তোমায় রাখতে চাই না।

তুমি তো সেই নীরবতা—
যেখানে শব্দ হেরে যায়,
আর অনুভব জিতে যায়।

তুমি কখনো রাতের শেষ প্রহর,
চোখ ভেজা একাকীত্বের পাশে বসে থাকা।

কখনো আবার ভোরের আলো,
অকারণে বেঁচে থাকার সাহস জাগানো।

তুমি আছো আমার প্রতিটা না-লেখা লাইনে,
অপূর্ণ বাক্যের ফাঁকে ফাঁকে।
যেখানে থেমে যাই—
সেখানেই তুমি শুরু হও।

কখনো বোঝা হয়ে চেপে বসো বুকে,
কখনো আশ্রয় হয়ে রাখো বাঁচিয়ে।

তাই তোমাকে কবিতা বললেও কম বলা হয়,
তুমি আমার অস্তিত্বের
সবচেয়ে সত্য


২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।