গল্প জানে সে-ই
- মোমেন চৌধুরী
রাতটা আজও কথা বলতে চায়,
আমি শুধু চুপ করে শুনি।
চাঁদ জানালায় দাঁড়িয়ে থাকে,
আমার না-বলা গল্প জানে সে-ই।
হাওয়ার ভেতর হারানো নাম,
ডাকে ধীরে ধীরে মনকে।
সবাই কাছে থেকেও দূরে,
আমি নিজের কাছেই একা।
২৬-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।