বোধহীনতার
- মোমেন চৌধুরী

বোধহীন মানুষের সঙ্গে
জীবনের দরজা খুলো না—
ওরা আলোকে ভয় পায়,
অন্ধকারেই স্বস্তি খোঁজে।

তোমার প্রশ্ন ওদের কাছে অপরাধ,
তোমার নীরবতা ওদের বিজয়।
ধীরে ধীরে তুমি হয়ে উঠবে
নিজেরই ছায়া।

একা থাকা কঠিন—
কিন্তু বোধহীনতার ভিড়ে
নিজেকে হারানো
তার চেয়েও ভয়ংকর।


২৮-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।