সাবধানতার কবিতা
- মোমেন চৌধুরী
যে মানুষ ভুলে গিয়েও লজ্জিত নয়,
যে মানুষ সত্য শুনে হাসে—
তার সঙ্গে ভবিষ্যৎ বোনা
মরুভূমিতে বীজ ছড়ানোর মতো।
সে তোমাকে বলবে মানিয়ে নিতে,
কিন্তু মানে হবে নুয়ে পড়া।
তার সাথে চললে তুমি শিখবে
চুপচাপ ভেঙে যেতে।
বোধহীন মানুষের সঙ্গে
জীবন শুরু করোনা—
কারণ জীবন মানে শুধু বাঁচা নয়,
সম্মান নিয়ে টিকে থাকা।
২৮-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।