হাহাকারের গল্প
- মিহির চৌধুরী ইমন
যদি পাখির মত "আমার" ডানা থাকতো
তা হলে এই শহর ছাড়িয়া যাইতাম।
যে শহরে গেলে, তোমার গাঁয়ের গন্ধ
আমার নাকে আসতো না
তবে আমি সেই শহরে যাইতাম।
যদি এমন শহর পাইতাম, যেই শহরে কন্দন যাইবো
মন খুলিয়া
...কেউ কিচ্ছু কইবো না
তবে আমি এমন কান্দন কান্দিতাম
আমার চোখের জলে সেই শহর ভাসিয়া যাইতো ।
হায়
এমন শহরে জন্মাইলাম দুঃখ ছাড়া কিচ্ছু পাইলাম না
যদি এই শহরে আমি না জন্মাইতাম
যদি তোমার না দেখিতাম
আমার জীবন'টা অন্য রখম হইতে পারতো।
২১-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।