পরকীয়া
- আবু জাফর মহিউদ্দীন
নিষিদ্ধ আগুনের এক দীপ্ত শিখা,
মুখে মধু, অন্তরে বিষের রেখা।
সুন্দর সংসার মুহূর্তে চুরমার,
হারিয়ে সুখ, তার অশ্রুর ভার।
বিশ্বাস ছিল যে, ঘরের প্রাচীর
নীরবে ভাঙে তা গোপন শরীর।
চোখের ভাষা বদলে যায় তবে,
সন্দেহের তীর ছড়ায় প্রতি শবে।
চোখে হাসি, গোপনে জ্বলে ক্ষত,
বিশ্বাস ভাঙে নীরব রাতের মতো।
আস্থার ঘরে জমে ধোঁয়ার ঢেউ,
ভাঙা স্বপ্ন কাঁদে—একাকী কেউ।
বুকের ভেতর জমে অভিমান,
ভালোবাসা হয় শুধু পাশার দান।
সন্দেহের কাঁটা বিঁধে প্রতিক্ষণ,
শান্তি পালায় শেষে থাকে না গোপন।
অঙ্গীকারগুলো পড়ে থাকে ধূলায়,
ভালোবাসা হারায় মিথ্যার ছলনায়।
দুটি হৃদয় ছিল একসূত্রে বাঁধা,
এই সংসারে যেন শুধুই ধাঁধা।
পরকীয়া, তুমি ভাবছ ‘আছি বেশ’,
এ কেবল ধ্বংস—নিমিষেই শেষ।
সততার পথে যে রাখে মায়া,
তার ঘরেই থাকে শান্তির ছায়া।
০৪-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।