নারীর অধিকার
- আবু জাফর মহিউদ্দীন
হাক ঢোল পিটে নারী আজ
জাতীকে দিতেছে পাঠ,
যুগের সাথে মিলিয়ে তালিম
নারীর বসেছে হাট।
যে নারী চলে মুক্ত বিহনে
মানে না ধর্ম সমাজ,
তাদের মুখেই ধ্বনিত হচ্ছে
নারীবাদী ভ্রান্ত আওয়াজ।
সমাজে যারা নারীর সম্ভ্রমে
নিমেষে দিতেছে হানা,
তাদের মুখেই নারী অধিকার
শত কত আলপনা।
যে নারীবাদে মিশে আছে
যত উলঙ্গ বেহায়াপনা,
নর-নারী সব চলবে অবাধে
দেবেনা তাদেরে মানা।
এরাই বলে ইসলাম নাকী
বানিয়েছে বন্দি শালা,
নারী মুক্তির , নিয়ে অধিকার
করছে নাকি খেলা ?
শোন বন্ধু, ইসলাম তোমার
এসেছে মুক্তি দিতে,
নারীর সম্মান,রক্ষিতে সম্ভ্রম
ন্যায় অধিকার পেতে।
হায়ার চাদর ঢেকে রাখে
নারীর সোনার মান,
ইসলামেরই সুশীতল ছায়ায়
নিরাপদ তার প্রাণ।
স্বাধীনতা নামের মিথ্যা ছলে
ভাঙে যারা সংসার,
সত্যের পথে ডাকছে ইসলাম
রাখো অধিকার সবার।
মা, বোন, কন্যা রত্নসম
রাখো তাদের মান,
স্নেহ, দয়া আর ভালোবাসায়
ভরাও তাদের প্রাণ,
যে পরিবারে রয়েছে কন্যা
কত তারা ভাগ্যবান,
ঘরেতে রহমত রয়েছে জান্নাত
প্রিয় রাসুলের ফরমান ।
মায়েরা কখনো হয়নি নবী
হয়েছেন নবীদের মা,
তাদের পায়ের নিচে বেহেশত
রয়েছে জান্নাত- ক্ষমা।
১০-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।