কথা
- অয়ন ভড়

কী যে কও বুঝিনাকো, অকূল আঁধারে চেয়ে থাকি,
মনে হয় পৃথিবীর সব আলো নিভে গেছে আজ,
মনে হয় শেষ হয়ে গেছে জীবনের সব কাজ;
কথা সব ক্ষান্ত হোক, এখনো অনেক রাত বাকি।
প্রাণে আমার রাখো হাত, বুকে আমার অনেক ব্যাথা
অনেক অনেক দিনের; অনেক দিনের না-বলা কথা
আমারও আছে বুকের ভিতর শ্রাবণমেঘ হয়ে জমে,
তবুও এক বিন্দু বৃষ্টি হয়ে ঝরে নাকো এত কথা সব।
কী যে কও বুঝিনাকো, দূরে ঈশান আকাশ থমথমে,
কোথাও জ্বলছে আগুন, পড়ে আছে হরিণের শব।
প্রাণে আমার রাখো হাত, এতটুকু উষ্ণতা দাও এই প্রাণে,
তারপর সময় হলে ঠিক বুঝে নেব তোমার কথার মানে।


২১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।