আগামী কৈশোর
- অয়ন ভড়

আবার হারাবো তোমার পথে এসে কোনোদিন
আমার সাজানো জীবন; তারুণ্যে চোখ রঙিন—
মুঠোয় আবার এক বিকেল অফুরন্ত হেমন্ত-আকাশ,
অনেক কটা ভুল সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অবকাশ।
তখন আমার বুকের গন্ধ, ঠোঁটের স্বাদ, তাসের হৃদয়
কিংবা অনেকটা সময় নষ্ট করে নেওয়ার মতো সময়
চেয়ে নিও আমার কাছে। আবার তখন মাতাল হাওয়া,
একটা দুটো প্রেমের পংক্তি, আকাশ পানে চাওয়া;
স্বপ্ন কিংবা শৃঙ্গার যেন শিশির হয়ে শরীরে মেশে
ঘুম-না-আসা জোনাকি-রাতে তোমায় ভালোবেসে।
অনেক মুহূর্ত নষ্ট হবে, মুহূর্ত কখন বছরে বদলায়,
আবারও তুমি ঝাপসা হয়ে যাবে স্মৃতির কুয়াশায়।


২১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।