জীবনের গল্প থেকে নেয়া= "পিশাচ =°°
- সুষমো চৌধুরি

জীবন এক অদ্ভুত পথচলা,
কত শত ঝড়, কত ভাঙনের বেলা,
চড়াই-উতরাই পেরিয়ে মানুষ
খুঁজে ফেরে শান্তির খেলা।

কখনো আঁধার, কখনো আলো,
কখনো পথটা কাঁটার মালা,
তবু থেমে থাকে না এই মন,
স্বপ্ন বুনে নতুন ভোরের ডালা।

হাজার দুঃখ বুকের মাঝে,
হাজার ক্ষত লুকিয়ে হাঁসে,
অজানা এক নতুন দ্বার
হঠাৎ এসে সামনে ভাঁসে।

সবাই খোঁজে সুখের ঠিকানা,
স্বপ্নে গড়ে আপনখানা,
শেষে বুঝে—সুখ তো ছিল
নিজের মাঝেই লুঁকানো মানা।

তখন শুরু নতুন গল্প,
নতুন আশা, নতুন স্বপ্ন,
সংসার সাজে ভালোবাসায়
যেন রঙিন এক নরম স্বপ্ন।

মানুষ—সৃষ্টির সেরা জীব,
আশরাফুল মাখলূকাত তার পরিচয়,
পবিত্র রূপে গড়া সে প্রাণ,
মহান স্রষ্টার স্নেহের আশ্রয়।

যিনি নিজ হাতে যতনে গড়েন,
ভালোবাসায় দেন প্রাণের ছোঁয়া,
তিনি তো বলেননি কখনো—
“হে বান্দা, তুমি পিশাচ সম।”

তবু কেন মানুষই মানুষকে
দেয় কষ্ট, করে প্রতারণা?
কেন আপন জনই হয়ে যায়
অচেনা এক বিষাদ-গাঁথা?

মানুষই তো ধোঁকা দিয়ে
ফেলে দেয় গভীর আঁধারে,
একলা করে, ভেঙে দেয় মন
সংকট এসে দাঁড়ায় দুয়ারে।

তারপর তারাই বলে আবার—
“মানুষ নয়, সে পিশাচ রে!”
কেমন এই দ্বিমুখী সমাজ,
কেমন এই মিথ্যা রূপের ঢেউ?

জীবন কি তবে এমনই হবে?
ভালোবাসা কি হারাবে পথ
চিরস্হায়ী হবে কি সংশপ্তক জীবনে।

গল্প, গদ্য আর পদ্যের মাঝে
থাকবে কি শুধু অমিল রত?
নাকি একদিন মানুষ শিখবে
মানুষ হয়ে বাঁচতে আবার,
হৃদয় দিয়ে বুঝবে সবাই
মানবতার আসল অধিকার।

কারণ শেষ পর্যন্ত সত্য এই—
মানুষই পারে ভাঙতে, গড়তে,
মানুষই পারে আলো জ্বালাতে
অন্ধকারের বুকের ভিতর জ্বলে উঠতে।

তাই নিরুপায় এই জীবনও
হাল ছাড়ে না শেষ অবধি,
পিশাচ নয়—মানুষই জিতবে
মানবতার আলোয় একদিন নিশ্চয়ই।


২৯-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০৪-২০২৬ ১১:৩১ মিঃ

চমৎকার লেখনি।
হৃদয়ের অন্তঃস্থল থেকে রইল আন্তরিক শুভকামনা।
সর্বদা সুস্থ, প্রফুল্ল ও সৃজনমগ্ন থাকুন।