শত্রু
- সুষমো চৌধুরি

স্বার্থে আঘাত লাগিলে মানুষ
থাকেনা আপন,হয় পর
স্বার্থের জন্য মানুষ মানুষের
সত্যতা হয়না দৃষ্টিগোচর।
অপরাধ যদি থেকে থাকে মোর
পাব না নিশ্চিত ক্ষমা
থেমে থেমে মিথ্যা অজুহাতে
হৃদয়ে তাদের বিষ জমা।
স্বার্থের ভাগ ছেড়ে দিয়েছি আনি
রাজার বেশ কভু কারো,কভু কারো রাণী
মিথ্যে ভাব করেছে তাদের মনকে ছোট
অন্তর জুড়ে ভরেছে শুধু গ্লানি।
টাকার বেলায়, ব্যয়ের বেলায় মহারাজা তুমি
জীবনটাকে শেষ করে কেউ
চোর সাজবে সাধু সাজবে তুমি?
সংসারের সব অর্থ কাড়ি যাদের নড়াচড়া
তাদের হাতে পড়লে টাকা কড়ে নাড়াচাড়া
খেটে মরবে অর্থে মরবে তোমরা দেখবে ধরা
কিছুই তোমার ঢুকবে না মাথায়
শত্রু নামের মুখস্হ কিতাব হাজার বার পড়া।


২৯-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।