সিংগেল লাইফে ফালতু সার্ভিস
- দিগন্ত শুভ
সিংগেল লাইফে ফালতু সার্ভিস
—দিগন্ত শুভ
আচ্ছা, আমার সাথেই কেন এমন হতে হবে?
রিচার্জ করলাম টাকা একশত উনচল্লিশ,
কিনব ডাটা, যাতে না করতে হয় আমিসটিমিস;
কিন্তু তারা ধরিয়ে দিল মিনিট দুইশত বিশ।
আমি দেখব রিলস, খেলব গেমস, করব অনলাইন ক্লাস—
মৌমাছি হয়ে ছুটে বেড়াব সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে,
এক নিপুণ প্রহরী হয়ে প্রতিপক্ষে করব গ্রাস।
এই অপয়া বস্তু দিয়ে কী-ই বা করার আছে আমার?
আবার কলার টিউনও নাকি আমার নম্বরেই চালু হয়!
এই তো সেদিন টাকা চল্লিশ খোয়ালাম জরিমানা সরূপ।
দেখ তো, কীভাবে ছারখার হয় এ হৃদয়!
আচ্ছা, আমার কি এসবের কোনো প্রয়োজন আদৌ আছে?
তারা কি জানে না, এ হৃদয়ে গোপনে প্রিয়া বসবাস করে না!
কলার টিউনই বা কে শুনবে, আর মিনিটই বা খরচ হবে কোন পথে?
কিছু বন্ধু আছে, যাদের ভাব ঝড়ে ভালোবাসা নামক রঙ্গে—
এইসব ভুতুড়ে কারবার তো হওয়ার কথা ছিল তাদেরই সঙ্গে।
কারণ এইসব ফালতু সার্ভিসে তাদেরই নাকি ভালো পোষায়;
কিন্তু বেচারা আমিই, বুঝি বারবার পা পিছলে যাই কলার খোসায়!
কী আর করার—দুঃখভারাক্রান্ত মন নিয়ে
চললাম হনহনিয়ে ফ্লেক্সিলোডের দোকানে।
সান্ত্বনা কিনব এই অবুঝ মনের জন্যে,
আবারও ঘুরব সোশ্যাল মিডিয়ার চারিপাশে,
একঝাঁক প্রজাপতির ভিড়ে মিশে যাবো
কোনো এক পড়ন্ত বিকেলে।
২০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।