এক উম্মাহ, এক দেহ
- আব্দুল ওহাব

কিসের শিয়া কিসের সূন্নী হানাফি আর হাম্বলী?
আমরা সবাই একই দেহের জোড় যুক্ত অঞ্জলি।
এক কালিমার পরিচয়ে আমরা সবাই মুসলিম
একত্ববাদ লালন করি আদর্শে রয় ঐক্য বিম।

মোরা মুসলিম এ'জগতের সত্যবাদে অটুট শির
আমরা সবাই সত্যবাদী আলীর মতো সত্য বীর।
আল্লাহু আকবার মুখে রেখে সদা করি মৃত্যু জয়
জালিম দেখে মুসলিমেরা করে না'কো কভু ভয়।

এই পৃথিবীর সকল মুসলিম বৃক্ষ শাখার মতো
শিয়া সুন্নী হাম্বল হানাফি মাজহাব থাকুক যতো।
সবাই সবার ভাইয়ের মতো এক আদর্শের সন্তান
পরস্পরে ঐক্য গড়ে সবাই রাখি মুসলিম শান।


২২-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।