এক সূত্রে গাঁথা
- আব্দুল ওহাব

একই সূত্রে গাঁথা ছিলাম
হয়ে সবাই ভাই,
কোথায় গেলো মিল মহব্বত
কোথাও যেন নাই।

বাবা ভাইয়ে আত্মীয় কেন
স্বার্থে জুড়ায় মন?
ধন-সম্পত্তি ও জমা জমির
বিরোধ সারাক্ষণ।

একদা সবাই মিলেমিশে
করত বসবাস,
গরীব দেখে আজকে ধনী
করছে কেন গ্রাস?

ঐ আকাশের এই জমিতে
এক ভাষাতে গাই,
সেথায় কেন বিভেদ কাণ্ডে
সবাই কষ্ট পাই?

ভ্রাতৃ বোধের দিনগুলো যে
পালায় গেলো কই?
স্বার্থ হিংসা ছাড়ি সবাই
আগের মতো হই।


২২-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।