তোমার সন্ধানে
- দিগন্ত শুভ

তোমার সন্ধানে
—দিগন্ত শুভ
কুয়াশাচ্ছন্ন প্রভাতের শিশিরকণাগুলোর মাঝে আমি তোমাকে খুঁজেছিলাম—
বিকেলের দখিনা হাওয়ায়,
আমি তোমাকেই অনুভব করেছিলাম।
সন্ধ্যার তারার ভিড়েও আমি তোমার সন্ধানে
ব্যকুল ছিলাম—
নিশীথের বৃষ্টির রিমঝিম ধ্বনির সাথে তোমাকে ডাক পাঠিয়েছিলাম।
বারান্দার বেঞ্চে বসে বসে তোমার ছবি
যত্ন করে  কল্পনায় এঁকেছিলাম—

​অপেক্ষার প্রহর গুনতে গুনতে ফুরিয়ে গেলাম হেলায়!
তবু কেন তোমার দেখা নেই এই শেষরাত্রি বেলায়?
তবে কি চিঠিখানা পৌঁছাতে প্রকৃতিও মেথে উঠলো নিঠুর খেলায়?

​জানি না!
পাখির কিচিরমিচির ধ্বনিতে, প্রকৃতির কোলাহলে,
সাগরিকার মহাকল্লোলে, সূর্যদেবের কোমল কিরণে—
আসন্ন প্রভাত এ হৃদয় রাঙিয়ে দেবে কি না,
তোমার মায়াবী সুরের বাহারি রঙ বিনা।


২২-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।