চিন্তা
- এস এম বাহাদুর
চিন্তায় চিন্তায় যায় আমার মন,
কেন যে জ্বলে এ অকারণ।
কি নিয়ে ভাবি, জানি না তবু,
সে চিন্তা ফিরে আসে বারবার শুধু।
সময়ের হিসাব মানে না সে ব্যথা,
জীবনকে করে ক্লান্ত নীরবতা।
তবু কি আমি থামিয়ে রাখি জীবন,
চিন্তার মাঝেও চলে যায় প্রতিদিন?
উত্তর খুঁজি নীরবতার ভেতর,
শান্ত করতে চাই অস্থির অন্তর।
একদিন নিশ্চয় পাবো তার জবাব,
এই আশাতেই চলি আমি অনবরত।
২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।