খোকার আম-বাগান
- আব্দুল ওহাব

আম বাগানে ফুল ফুটেছে
মুকুল থোকাথোকা!
ক'দিন পরে পাকবে ডালে
খাবে আমার খোকা।

কাঁচা আমের মিষ্টি ঘ্রাণে
খোকন সোনা নাচে,
তাই-না দেখে ফুল পরীরা
ঘোরে খোকার পাছে!

ঢিল ছুঁড়িয়ে আম পাড়িবে
খোকা সবার আগে,
আমের ঝাকা মাথায় নিবে
দাদা বাবুর বাগে!


২৬-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।