বরষার মেঘ, অশেষ আবেগ
- সুদীপ তন্তুবায় নীল

বরষার মেঘ, অশেষ আবেগ
অঝোর ধারা পানি,
ঘরের কোনে মেঘলা মনে
নীরব প্রহর গনি ।

ভাবনা গুলো এই তো এলো
এই তো গেলো দুরে,
মেঘলা রাতে কার সাথেতে
গাইব রে এক সুরে !

গরিবের ঘর, ভিতর চতর
বয় যে বর্ষা পানি,
এই ঘরেতে বর্ষা রাতে
কেমনে স্বপ্ন বুনি !

শুকিয়ে যায় হৃদয়ে হায়
সৃষ্টি নদের ধারা,
বর্ষা ভেজা নেত্রে খোঁজা
অঝোর সৃষ্টি ঝরা ।

অন্ধকারে একলা ঘরে
রাত্রি জাগা পাখি,
রাত্রি শেষে মাতাল বেশে
স্বপ্নে জড়ায় আঁখি ।

প্রভাত হলে তন্দ্রা মেলে
উড়ান দেবার পাখা,
এই প্রভাতে কলম হাতে
সৃষ্টি নদের দেখা ।

রচনা : ৩০/০৬/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।